যাই যদি


আমি যদি হেরে যাই,
হেরে গিয়ে ফিরে পাই
সোনালী সে দিন।
ভুলে গিয়ে সবকিছু
ছুটবো না কারো পিছু
বাড়াবো না ঋণ।
হতাশার নোনাজল
আবেগের ছলছল
ভুলে যেতে চাই।
আমি চাই সব ভুলে
স্মৃতিগুলো বুকে তুলে
সুখ যেনো পাই।
পুড়ে পুড়ে সোনা হই
কিবা আমি ছাই রই
পাই যেনো পার,
যাই যদি হারিয়ে
হাত দুটি বাড়িয়ে
ডেকো না কো আর।

স্বত্ত্ব : ফজুদা। 28-03-2015
(7.00-7.52 PM)
আল বিদা....

Comments

Popular posts from this blog

যন্ত্রণা (ছোটগল্প)

গদাই বাবু

ছড়াতুক-- 01