মশা

© তারিক ওয়ালি

ফাজিল মশা
রক্ত চোষা
প্যান প্যানিয়ে
গান শুনিয়ে
হুল ফুটিয়ে
যাস মুটিয়ে
পেটটাকে তোর
ঢোল বানিয়ে
ফুড়ুৎ করে
যাস পালিয়ে
কই?

ভীষণ ধাড়ি
নিজকে মারি
কামড় খেয়ে
ব্যাথা পেয়ে
তোর জ্বালাতে
চাই পালাতে
তোর কাছে আজ
হেরে গিয়ে
কেমন আমি
বেকুব হয়ে
রই।

Comments

Popular posts from this blog

ছড়াতুক-- 01

বিড়ালছানার জন্মদিনে তারিক ওয়ালি

যন্ত্রণা (ছোটগল্প)