নতুন ভাবনা


কী পেলাম আর কী পাবো না,
সেই হিসেবে চাই না যেতে
চাই না পেতে অতীত-ব্যাথা
উল্লাসে কেন উঠবো মেতে?
দুখগুলো সব বদলে গিয়ে
সুখের খাতায় উঠুক নাম,
ভালো কাজে থাকবো আমি
হোকনা এটাই আমার কাম।
অপূর্ণ সব কাজগুলো যেন
সঠিকভাবে পূর্ণ হয়,
শুধরে নিতে পারি যেনো
নৈতিকতার যত ক্ষয়।
আল্লাহ সবার সহায় হোন
থাকুক সবাই ভালো,
দূর হয়ে যাক সকল আঁধার
দূর হয়ে যাক কালো।

দেখতে দেখতে কীভাবে যে সময় চলে যায়...

01-01-2016

Comments

Popular posts from this blog

ছড়াতুক-- 01

বিড়ালছানার জন্মদিনে তারিক ওয়ালি

যন্ত্রণা (ছোটগল্প)