স্বপ্ন দেখি


স্বপ্ন দেখি নতুন করে
স্বপ্ন দেখেই বাঁচি,
হতাশ হয়েও এই দেখো না
দিব্যি বেঁচে আছি।
আমার যত স্বপ্ন সবই
স্বপ্ন থেকেই যাক,
আবেগ সবই যাক হারিয়ে
বাস্তবতাই থাক।
প্রতিদিনই বাঁধবো আমি
নতুন সুখের ঘর,
হোকনা যতই জীর্ণ সেটা
কিংবা কুড়েঘর।

09-02-2015

Comments