যদিও আষাঢ় মাস না। তবে , আষাঢ় মাস হলেও তেমন কিছু হতো না। গল্পটা ভূতের। তাই একটু ভূমিকা দেওয়া দরকার , মানে ভূতের পরিচয়টা আর কি! ভূতের নাম , উলুবুলু। তার বউয়ের নাম হুলুবুলু। ভূতটা রাত-দুইটা তিনটার দিকে মচমচ কচমচ করে মুড়ি খায়। সেই সাথে চকলেটও। ভূতটার একটা বউ আছে। বউটাও ভূতের মতো। কোনকোনদিন গভীর রাতে জামাই-বউ ইক্ষু মানে গেন্ডারি চিবোয়। গাছের ডালে বসে , রাজনীতির আলাপ করে। কিভাবে দেশের মানুষগুলো নোংরা রাজনীতির নির্মম শিকার হয়ে তেলাপোকার চেয়ে কুৎসিত জিবন-যাপন করছে , সেটা নিয়ে তারা ইনিয়ে বিনিয়ে কাঁদে। তারপর খিলখিল করে হাসে। মানুষের , বিশেষ করে নারীদের হিংসা আর নারী নিয়ে পুরুষের যুদ্ধের ইতিহাস পড়ে। তারপর তারা আফসুস করে। যাই হোক , ভূমিকা অনেক বড় হয়ে গেছে। এবার মূল গল্পে আসি। একদিন ভূত মানে উলুবুল একটা কাঁঠাল কিনলো। কাঠাল কিনে , মনের সুখে ঢেং ঢেং করে বাড়ি ফিরলো। এসেই তার বউ মানে , হুলুবুলুকে কাঁঠালটা দিয়ে বললো , “ কাঁঠালটা রাখো। আমি গোসল সেরে আসছি। তারপর খাবো। ” এদিকে হুলুবুলু ভীষণ কাঁঠালের ভক্ত। কাঁঠাল দেখেই জ্বিবে ঠিকঠিক আধা কেজি জল জমা হলো। লোভ সামলাতে না পেরে , কিঞ্চিত কাঁঠাল...
Comments
Post a Comment