রোগের ছড়াছড়ি



দুদিন ধরে ভুগছি রোগে
এখন আমার জ্বর,
রোগের ভিতর বসত আমার,
আমিই রোগের ঘর।
চোখ ফুলেছে, লাল হয়েছে
মাথা এখন হ্যাং
পেটে ব্যাথা পিঠে ব্যাথা
কখনো বা ঠ্যাং।
এলার্জিটা খুব বেড়েছে
হাঁচি কাশি খুব,
এখন আমার শোয়া উচিত
দিচ্ছি ঘুমে ডু্ব।

সবার নিকট দোয়ার চাই. দুদিন ধরে শরিরটা খুব বেতালের হয়ে গেছে..
মাথাও হ্যাং হয়ে আছে..
অনেককিছু লিখার ছিলো। পারলাম না।

18-02-2016

Comments

Popular posts from this blog

ছড়াতুক-- 01

বিড়ালছানার জন্মদিনে তারিক ওয়ালি

যন্ত্রণা (ছোটগল্প)