পাখির ছানা

 তারিক ওয়ালি

গাছের ডালে পাখির বাসা
পাখির বাসায় ডিম,
ডিম থেকে সেই ফুটলো ছা
ছা'টা যখন করলো হাঁ
একটা পোকা পড়লো ঢুকে
এক্কেবারে ছায়ের বুকে।

বুকের ব্যাথায় লাফ দিয়ে ছা

ফেললো উড়া শিখে,
এই কথাটা সত্য নয়
রাখতে পারো লিখে।

Comments

Popular posts from this blog

ছড়াতুক-- 01

বিড়ালছানার জন্মদিনে তারিক ওয়ালি

যন্ত্রণা (ছোটগল্প)