জোসনা রাত


    -রুনা নাজনীন

জোসনা রাতে ঐ আকাশে
মিষ্টি চাঁদের আলো,
মিষ্টি চাঁদের সেই আলো খুব
দেখতে লাগে ভালো।

চাঁদের আলোয় যায় ঘুমিয়ে
বনের বনের যতো গাছ,
আলোর সাথে করে খেলা
নদীর সকল মাছ।

উঠোনজুড়ে রুপকথা আর
গল্প বলার মেলা,
গল্প শোনার সেই মেলাতে
জোসনা করে খেলা।

Comments

Popular posts from this blog

মশা

একটি আষাঢ়ে গল্প

গদাই বাবু